1. admin@ovijogsomoy.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সন্ত্রাসী হামলা ও গুলির মহড়া ‎আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা। যুদ্ধবিমান বিধ্বস্তের ১৫ দিন পর উত্তরার মাইলস্টোন কলেজে পাঠদান শুরু আশাশুনিতে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী সাইফুল্লাহ ঢালী সত্যিই কি মারা গেছেন” ওবায়দুল কাদের? উপদেষ্টা পরিষদের বৈঠক তরুণরাই নতুন বাংলাদেশ: উপদেষ্টা আসিফ মাহমুদ নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন হাসনাত আরএমপি ডিবি’র পৃথক অভিযানে হেরোইন ও মাদক বিক্রিত অর্থ উদ্ধার; গ্রেফতার ১ ৯ জেলায় ঝড়ের শঙ্কা, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে সংসদ নির্বাচনের আগে আমি আপনাদেরকে সঙ্গে নিয়েই কুমিল্লা নামে বিভাগ করব।’ হাসনাত আবদুল্লাহ
শিরোনাম:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য আশীর্বাদ: মেহের আফরোজ চুমকি

  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৬২ Time View

অভিযোগ সময় প্রতিবেদকঃ

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের পথে নেওয়ার জন্য যা যা করা দরকার তাই করে যাচ্ছেন। তিনি আমাদের জন্য আশীর্বাদ।

মঙ্গলবার দুপুরে স্থানীয় সরকার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত তিন দিনের উন্নয়ন মেলার সমাপনী দিনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মেহের আফরোজ চুমকি বলেন, বঙ্গবন্ধু কন্যা এ দেশের স্থানীয় সরকারকে উন্নয়নের মাধ্যমে গ্রামের মানুষকে শহরের সেবা দিয়ে যাচ্ছেন। একমাত্র স্থানীয় সরকারই পারে সব ডিজিটাল সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ।

এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়াও একই দিনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে মেহের আফরোজ চুমকি এমপি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ১৭৮ উপকারভোগীর মাঝে ৯৪ লাখ ৮৩ হাজার টাকার চেক বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 দৈনিক অভিযোগ সময়
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই