1. admin@ovijogsomoy.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কোনাবাড়ীর গার্মেন্টস থেকে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, নেপথ্যে ১০ দিনের শ্বাসরুদ্ধকর অভিযান। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে ‎রাজশাহী শাখায় গ্রাহক কৃতজ্ঞতা ও মতবিনিময় সভা ‎”ভূমি লুটের কবলে বাগমারা” তিন ফসলি জমি কেটে পুকুর টপসয়েল বিক্রিতে হুমকিতে খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অবকাঠামো সন্ত্রাসী হামলা ও গুলির মহড়া ‎আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা। যুদ্ধবিমান বিধ্বস্তের ১৫ দিন পর উত্তরার মাইলস্টোন কলেজে পাঠদান শুরু আশাশুনিতে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী সাইফুল্লাহ ঢালী সত্যিই কি মারা গেছেন” ওবায়দুল কাদের? উপদেষ্টা পরিষদের বৈঠক তরুণরাই নতুন বাংলাদেশ: উপদেষ্টা আসিফ মাহমুদ
শিরোনাম:

উপদেষ্টা পরিষদের বৈঠক

  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৯১২ Time View

অভিযোগ সময় প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়। এছাড়া বাংলাদেশ ও নেদারল্যান্ডস সরকারের মধ্যে নৌ-প্রতিরক্ষা সামগ্রী সংক্রান্ত সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। অন্যদিকে সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলোর বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। বৈঠকে সম্পূরক বিষয়ে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক উপস্থাপিত সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নযোগ্য কিনা, বাস্তবায়নযোগ্য হলে বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমা এবং বাস্তবায়নের প্রভাব বা সংশ্লেষের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ দফাওয়ারী মতামত মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে উপদেষ্টা পরিষদ বৈঠকে উপস্থাপন করবে।

মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুর্নবাসন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করা হয়েছে বৈঠকে। খসড়াটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এছাড়া ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে খসড়ার চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 দৈনিক অভিযোগ সময়
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই