1. admin@ovijogsomoy.com : admin :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ধানক্ষেতের মাঝের মেশিন ঘর থেকে তরুণীর মরদেহ উদ্ধার, ঘনীভূত রহস্য ‎ “মার্কিন এলএনজি টার্মিনাল থেকে শুরু হলো গ্যাস সরবরাহ” ‎৫ হাজার টাকার বিরোধে ছোট ভাইকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশ তদন্তে মিলল না সত্যতা কোনাবাড়ীর গার্মেন্টস থেকে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, নেপথ্যে ১০ দিনের শ্বাসরুদ্ধকর অভিযান। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে ‎রাজশাহী শাখায় গ্রাহক কৃতজ্ঞতা ও মতবিনিময় সভা ‎”ভূমি লুটের কবলে বাগমারা” তিন ফসলি জমি কেটে পুকুর টপসয়েল বিক্রিতে হুমকিতে খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অবকাঠামো সন্ত্রাসী হামলা ও গুলির মহড়া ‎আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা। যুদ্ধবিমান বিধ্বস্তের ১৫ দিন পর উত্তরার মাইলস্টোন কলেজে পাঠদান শুরু আশাশুনিতে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী সাইফুল্লাহ ঢালী
শিরোনাম:

সন্ত্রাসী হামলা ও গুলির মহড়া ‎আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা।

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪০ Time View

মোঃ মুনসুর আলী স্টাফ রিপোর্টার।

ঢাকার জামগড়া এলাকায় ফের সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার ঘটনা ঘটেছে। দোকানপাট ও বসতবাড়ি লক্ষ্য করে চালানো এসব হামলায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভীত-সন্ত্রস্ত এলাকাবাসী দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছে গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর পেছনে স্থানীয় বাসিন্দা মো. বকুল ভূঁইয়ার বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার সময়কার দৃশ্য পাশের একটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। ফুটেজে একাধিক হামলাকারীর হাতে দেশীয় অস্ত্র দেখা যায় এবং গুলির শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।

এ ঘটনায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল-এর আশুলিয়া থানার ১নং ওয়ার্ডের সহ-সভাপতি মো. বকুল ভূঁইয়া। সংবাদ সম্মেলনে তিনি সিসিটিভি ফুটেজ সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।সংবাদ সম্মেলনে মো. বকুল ভূঁইয়া বলেন, “হামলাকারীরা যে দলের বা গোষ্ঠীরই হোক না কেন, তারা সন্ত্রাসী। আমরা চাই প্রশাসন যেন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করে।”

‎তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি জামগড়া এলাকায় একাধিকবার সন্ত্রাসী তৎপরতা বেড়েছে। রাত হলেই কিছু সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে, যা এলাকার সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

‎এলাকাবাসী জানান, গুলির শব্দ শুনে নারী ও শিশুরা আতঙ্কে ঘর থেকে বের হতে পারছেন না। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন।

অনেকেই মনে করছেন, দ্রুত কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

এ বিষয়ে স্থানীয়দের পক্ষ থেকে আশুলিয়া থানা প্রশাসনের প্রতি দ্রুত অভিযান চালিয়ে দোষীদের গ্রেপ্তার এবং এলাকায় স্থায়ী নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 দৈনিক অভিযোগ সময়
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই