1. admin@ovijogsomoy.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
‎”ভূমি লুটের কবলে বাগমারা” তিন ফসলি জমি কেটে পুকুর টপসয়েল বিক্রিতে হুমকিতে খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অবকাঠামো সন্ত্রাসী হামলা ও গুলির মহড়া ‎আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা। যুদ্ধবিমান বিধ্বস্তের ১৫ দিন পর উত্তরার মাইলস্টোন কলেজে পাঠদান শুরু আশাশুনিতে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী সাইফুল্লাহ ঢালী সত্যিই কি মারা গেছেন” ওবায়দুল কাদের? উপদেষ্টা পরিষদের বৈঠক তরুণরাই নতুন বাংলাদেশ: উপদেষ্টা আসিফ মাহমুদ নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন হাসনাত আরএমপি ডিবি’র পৃথক অভিযানে হেরোইন ও মাদক বিক্রিত অর্থ উদ্ধার; গ্রেফতার ১ ৯ জেলায় ঝড়ের শঙ্কা, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
শিরোনাম:

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬৫

  • Update Time : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৫৯৫ Time View

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৪৫৩ জন মারা গেলেন। এর মধ্যে চলতি মাসেই ডেঙ্গুতে ২০২ জনের মৃত্যু হলো। গত মাসে ডেঙ্গুতে মারা যান ২০৪ জন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গু নিয়ে ১ হাজার ৫৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়াল ৯৫ হাজার ৮৭৭ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে ঢাকার বিভিন্ন হাসপাতালে। আর দুজনের মৃত্যু হয়েছে ঢাকার বাইরে। এ সময় নতুন করে ৮০৪ জন রোগী ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আর ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৭৬১ জন।

চলতি বছর সারা দেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৯৫ হাজার ৮৭৭ জন রোগীর মধ্যে ঢাকায় ৪৬ হাজার ৯৩৩ জন এবং ঢাকার বাইরে ৪৮ হাজার ৯৪৪ জন।দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮১ জনের মৃত্যু হয়েছিল গত বছর। চলতি বছর অনেক আগেই সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। গত মাসেই ডেঙ্গুতে ২০৪ জনের মৃত্যু হয়। এর আগে ২০১৯ সালে মৃত্যু হয় ১৭৯ জনের। এ ছাড়া ২০২০ সালে ৭ জন ও ২০২১ সালে মারা যান ১০৫ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 দৈনিক অভিযোগ সময়
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই