1. admin@ovijogsomoy.com : admin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সন্ত্রাসী হামলা ও গুলির মহড়া ‎আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা। যুদ্ধবিমান বিধ্বস্তের ১৫ দিন পর উত্তরার মাইলস্টোন কলেজে পাঠদান শুরু আশাশুনিতে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী সাইফুল্লাহ ঢালী সত্যিই কি মারা গেছেন” ওবায়দুল কাদের? উপদেষ্টা পরিষদের বৈঠক তরুণরাই নতুন বাংলাদেশ: উপদেষ্টা আসিফ মাহমুদ নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন হাসনাত আরএমপি ডিবি’র পৃথক অভিযানে হেরোইন ও মাদক বিক্রিত অর্থ উদ্ধার; গ্রেফতার ১ ৯ জেলায় ঝড়ের শঙ্কা, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে সংসদ নির্বাচনের আগে আমি আপনাদেরকে সঙ্গে নিয়েই কুমিল্লা নামে বিভাগ করব।’ হাসনাত আবদুল্লাহ
শিরোনাম:

‘বঙ্গবন্ধু ভয় পাননি, তার কন্যাও স্যাংশনকে ভয় পান না’

  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৫০৪ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, বঙ্গবন্ধুর স্বঘোষিত খুনিরা আপনাদের দেশেই রয়েছে, আপনারা তাদের স্যাংশন দিচ্ছেন না। সেখানে কী মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না। বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা সরকারে। বঙ্গবন্ধু যেমন ভয় পান নাই, তেমনি তার কন্যাও এসব স্যাংশনকে ভয় পান না।

স্বাধীনতা যুদ্ধে এফজে সেক্টর-১১ সাব-সেক্টর কমান্ডার আফসার বাহিনীর প্রধান মেজর আফসার উদ্দিন আহম্মেদের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার বিকালে ভালুকা উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমেরিকাকে উদ্দেশ করে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়। সেই হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২১ জন নেতাকর্মীকে হত্যা করা হয়। সেই গ্রেনেড হামলার সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান দেশের বাইরে পালিয়ে রয়েছেন। মিয়ানমারে ১০ লাখ মুসলমানকে হত্যা-নির্যাতন করে আমাদের দেশে পাঠিয়েছে। মিয়ানমারকে স্যাংশন দেওয়া হয়নি।

তারেক জিয়াকে দেশে পাঠান। তাহলে বুঝব আপনাদের দেশে মানবাধিকার আছে। গরিব দেখে আমাদের মানবাধিকারের কথা বলবেন এবং স্যাংশন দেবেন।আফসার স্মৃতি সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধা এসএম মিয়া চাঁনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, সংরক্ষিত নারী সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ, ভালুকা পৌরসভার মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভালুকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু ও শাহাদাত ইসলাম চৌধুরী মিন্টু।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 দৈনিক অভিযোগ সময়
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই