1. admin@ovijogsomoy.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে ‎রাজশাহী শাখায় গ্রাহক কৃতজ্ঞতা ও মতবিনিময় সভা ‎”ভূমি লুটের কবলে বাগমারা” তিন ফসলি জমি কেটে পুকুর টপসয়েল বিক্রিতে হুমকিতে খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অবকাঠামো সন্ত্রাসী হামলা ও গুলির মহড়া ‎আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা। যুদ্ধবিমান বিধ্বস্তের ১৫ দিন পর উত্তরার মাইলস্টোন কলেজে পাঠদান শুরু আশাশুনিতে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী সাইফুল্লাহ ঢালী সত্যিই কি মারা গেছেন” ওবায়দুল কাদের? উপদেষ্টা পরিষদের বৈঠক তরুণরাই নতুন বাংলাদেশ: উপদেষ্টা আসিফ মাহমুদ নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন হাসনাত
শিরোনাম:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৯ Time View

অধিনায়কের নির্দেশনায় সীমান্তে নজরদারি জোরদার মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে কঠোর অবস্থান

‎মাসুদ রানা বিশেষ প্রতিনিধ

‎চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে আরও সক্রিয় হয়েছে ৫৩ বিজিবি। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান পিএসসি-এর নির্দেশনায় সীমান্তজুড়ে গোয়েন্দা নজরদারি টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।

‎ এরই ধারাবাহিকতায় শনিবার (২৭ জুন) ভোরে পরিচালিত এক অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায় ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে ৫৩ বিজিবির মাসুদপুর বিওপির সদস্যরা চৌধুরী স্মরণী গ্রাম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪৪৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেন।

‎উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৭ হাজার ২০০ টাকা। পরে জব্দকৃত সিরাপ শিবগঞ্জ থানা এ জমা দেওয়া হয়েছে।

‎৫৩ বিজিবির তথ্যমতে চলতি জুন মাসে ব্যাটালিয়নটি ১ জন আসামিসহ মোট ১,১৬১ বোতল এস্কাফ সিরাপ, ১৮৭ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। উদ্ধার হওয়া এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৫১ হাজার ২০০ টাকা।

বিজিবি কর্মকর্তারা জানান সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

অভিযানের তৎপরতা বাড়ায় সীমান্তপথ ব্যবহার করে অবৈধ পণ্য ও মাদক পাচারের চেষ্টা আগের তুলনায় আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তবে সীমান্তবর্তী কিছু এলাকায় চোরাকারবারিরা এখনও বিচ্ছিন্নভাবে সক্রিয় থাকার চেষ্টা করছে।

‎ সে কারণে নজরদারি আরও জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান পিএসসি বলেন সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা পুশ-ইন প্রতিরোধ এবং যেকোনো ধরনের অবৈধ চোরাচালান ও মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

‎ তিনি জানান, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান আরও জোরদার করা হয়েছে এবং দায়িত্ব পালনে কোনো ধরনের শিথিলতার সুযোগ নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

‎তিনি আরও বলেন সীমান্তকে নিরাপদ রাখতে নিয়মিত অভিযান গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নিবিড় নজরদারি অব্যাহত থাকবে এবং মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এই অভিযান ভবিষ্যতেও একইভাবে চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 দৈনিক অভিযোগ সময়
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই