1. admin@ovijogsomoy.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কোনাবাড়ীর গার্মেন্টস থেকে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, নেপথ্যে ১০ দিনের শ্বাসরুদ্ধকর অভিযান। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে ‎রাজশাহী শাখায় গ্রাহক কৃতজ্ঞতা ও মতবিনিময় সভা ‎”ভূমি লুটের কবলে বাগমারা” তিন ফসলি জমি কেটে পুকুর টপসয়েল বিক্রিতে হুমকিতে খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অবকাঠামো সন্ত্রাসী হামলা ও গুলির মহড়া ‎আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা। যুদ্ধবিমান বিধ্বস্তের ১৫ দিন পর উত্তরার মাইলস্টোন কলেজে পাঠদান শুরু আশাশুনিতে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী সাইফুল্লাহ ঢালী সত্যিই কি মারা গেছেন” ওবায়দুল কাদের? উপদেষ্টা পরিষদের বৈঠক তরুণরাই নতুন বাংলাদেশ: উপদেষ্টা আসিফ মাহমুদ
শিরোনাম:

কেরানীগঞ্জে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহকর্মীকে এক মাস আটকে রেখে নির্যাতন

  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৫১৫ Time View

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ

ঢাকার কেরানীগঞ্জে এক মাস বাসায় আটকে রেখে হাত-পা বেঁধে কিশোরী গৃহকর্মীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগে দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় শুভাঢ্যা ইউনিয়নের গোলামবাজার রোডের নিজ বাড়ি থেকে অভিযুক্ত গৃহকর্তা স্বপন ও তার স্ত্রী নাসরিনকে গ্রেফতার করা হয়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ৮ আগস্ট দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই নাসিরুজ্জামান ওই বাসা থেকে ভিকটিমকে উদ্ধার করেন। পর দিন ৯ আগস্ট ভিকটিমের মা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন।

তার মা অভিযোগ করেন, এসআই নাসিরুজ্জামান অভিযুক্ত স্বপনের কাছ থেকে দুই দফায় এক লাখ টাকা নিয়ে এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। উপরন্তু তিনি অভিযুক্তদের পক্ষ নিয়ে তাকে আপস-মীমাংসার প্রস্তাব দেন।

তিনি জানান, এক বছর আগে স্বপনের স্ত্রী নাসরিন তার মেয়েকে বাসায় গৃহকর্মীর কাজ দেন। ছয় মাস পর্যন্ত ভালো আচরণ করেন। একা রুমে থাকার কারণে স্বপনের কুনজর পড়ে তার মেয়ের ওপর। কুপ্রস্তাবে রাজি না হওয়ার কারণে মিথ্যা চুরির অভিযোগ দিয়ে কিশোরীর হাত-পা বেঁধে এক মাস ধরে স্বপনের বাড়ির ঘরের এক রুমে তালা দিয়ে রাখা হয়।

ভিকটিম কিশোরী জানায়, ২৪ ঘণ্টার মধ্যে তাকে শুধু রাতে একবেলা খাবার দিত। এ সময় গোপনাঙ্গসহ শরীরের বিভিন্ন স্থানে আগুনের ছ্যাকা দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হতো।

প্রতিবেশী বাড়ির লোকজন রাতে প্রায়ই মেয়েটির কান্নার শব্দ শুনতে পেত। পরে এলাকার লোকজন ভিকটিমের মাকে খবর দেয়। ভিকটিমের মা লোকজনের সহায়তায় ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে ভিকটিমকে উদ্ধার করে তার মায়ের কাছে দিয়ে যান।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান বলেন, সংশ্লিষ্ট এসআইয়ের দায়িত্বহীনতার কারণে মামলা নিতে দেরি হয়েছে। ওই এসআই আমাকে এ বিষয়ে অবহিত করেনি। রোববার ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমি নিজে অভিযান চালিয়ে অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করেছি। তারা থানা হাজতে আছে। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হবে।

তিনি আরও জানান, মেয়েটিকে বীভৎসভাবে নির্যাতন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 দৈনিক অভিযোগ সময়
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই