1. admin@ovijogsomoy.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
“মার্কিন এলএনজি টার্মিনাল থেকে শুরু হলো গ্যাস সরবরাহ” ‎৫ হাজার টাকার বিরোধে ছোট ভাইকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশ তদন্তে মিলল না সত্যতা কোনাবাড়ীর গার্মেন্টস থেকে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, নেপথ্যে ১০ দিনের শ্বাসরুদ্ধকর অভিযান। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে ‎রাজশাহী শাখায় গ্রাহক কৃতজ্ঞতা ও মতবিনিময় সভা ‎”ভূমি লুটের কবলে বাগমারা” তিন ফসলি জমি কেটে পুকুর টপসয়েল বিক্রিতে হুমকিতে খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অবকাঠামো সন্ত্রাসী হামলা ও গুলির মহড়া ‎আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা। যুদ্ধবিমান বিধ্বস্তের ১৫ দিন পর উত্তরার মাইলস্টোন কলেজে পাঠদান শুরু আশাশুনিতে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী সাইফুল্লাহ ঢালী সত্যিই কি মারা গেছেন” ওবায়দুল কাদের?
শিরোনাম:

জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহার নিয়ে যে ইঙ্গিত সিইসির

  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৬০৭ Time View

ডেক্সঃ রিপোর্টঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহার করতে পারার ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে এই ইঙ্গিত দেন তিনি।

সিইসি বলেন, মোটরসাইকেল ছাড়া তাদের নির্বাচনী কর্মকাণ্ড কাভার করা কষ্টসাধ্য হয়ে যাবে বলে গণমাধ্যমের যে দাবি সেটাও যৌক্তিক। সে জন্য আমরা বলেছি এটা আমরা বিবেচনাধীন রেখেছি। সেটা আমরা যথাযথভাবে পরিবর্তন করব।

যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, উনি জানতে চেয়েছিলেন আমাদের প্রস্তুতি কেমন। উনি (সারাহ) নির্বাচন সম্পর্কে আশাবাদী, সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে। উনি অতিরিক্ত যেটা বলেছেন, নির্বাচনটা যেন অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য হয়।

আলোচনায় গণমাধ্যমের ভূমিকাও উঠে এসেছে জানিয়ে তিনি বলেন, পর্যবেক্ষকের বিষয়টা আলোচনা হয়েছে। এ বিষয়ে তাকে জানিয়েছি যে, আমরা স্বচ্ছতার উপর জোর দেবো। এজন্য পর্যবেক্ষক এবং গণমাধ্যমের কাছ থেকে খুব বস্তুনিষ্ঠ সহায়তা কামনা করে থাকবো। কারণ নির্বাচনের যে একটা দর্পণ, তা প্রতিফলিত হবে গণমাধ্যমকর্মীদের মাধ্যমে।

সারাহ কুক প্রত্যাশা করেছেন, নির্বাচন যেন অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হয়।

এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমি জোর দিয়ে বলেছি, ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার হতে হলে যারা পোলিং এজেন্ট, তাদের ভূমিকাটা গুরুত্বপূর্ণ। পোলিং এজেন্টদের আমরা সেনসেটাইজ (সংবেদনশীল) করবো। ভোটকেন্দ্রের ভেতরে শৃঙ্খলা রাখতে এবং কোনও অপব্যবহার রোধ করতে হলে পোলিং এজেন্টদের সক্রিয় হতে হবে, সাহসী ভূমিকা পালন করতে হবে। আর এতে ভোটকেন্দ্রের ভেতরে যে অনিয়ম হতে পারে, সেই আশঙ্কা কমে আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 দৈনিক অভিযোগ সময়
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই