1. admin@ovijogsomoy.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কোনাবাড়ীর গার্মেন্টস থেকে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, নেপথ্যে ১০ দিনের শ্বাসরুদ্ধকর অভিযান। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে ‎রাজশাহী শাখায় গ্রাহক কৃতজ্ঞতা ও মতবিনিময় সভা ‎”ভূমি লুটের কবলে বাগমারা” তিন ফসলি জমি কেটে পুকুর টপসয়েল বিক্রিতে হুমকিতে খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অবকাঠামো সন্ত্রাসী হামলা ও গুলির মহড়া ‎আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা। যুদ্ধবিমান বিধ্বস্তের ১৫ দিন পর উত্তরার মাইলস্টোন কলেজে পাঠদান শুরু আশাশুনিতে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী সাইফুল্লাহ ঢালী সত্যিই কি মারা গেছেন” ওবায়দুল কাদের? উপদেষ্টা পরিষদের বৈঠক তরুণরাই নতুন বাংলাদেশ: উপদেষ্টা আসিফ মাহমুদ
শিরোনাম:

পোষা বিড়াল মেরে ফেলায় থানায় লিখিত অভিযোগ করেছেন মালিক,, প্রতিবেশীর বিরুদ্ধে।

  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৫৭১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

‘লায়ন’ নামে একটি পোষা বিড়ালকে পিটিয়ে মেরে ফেলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন মালিক। শহরের খরমপট্টি এলাকার অধিবাসী হিল্লোল চৌধুরী জনি তার প্রতিবেশী মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে এমন অভিযোগ আনলে পুলিশ তদন্তে নামে।জানা গেছে, হিল্লোল চৌধুরী জনি প্রায় এক যুগ ধরে দেশি-বিদেশি বিভিন্ন বন্যপ্রাণী পোষেন।

তার বাসায় এখনো বিভিন্ন রঙের ১১টি দেশি-বিদেশি বিড়াল রয়েছে। সারা দিনের কর্মব্যস্ততা শেষে বাসায় এসে এসব প্রাণী নিয়েই অধিক সময় কাটান তিনি। এরই মাঝে গত ৫ অক্টোবর রাতে তার পোষা বিদেশি ক্রস জাতের বিড়াল লায়নকে পিটিয়ে মেরে ফেলেন প্রতিবেশী মো. শহিদুল ইসলাম। এ ঘটনাটি জানাজানি হওয়ার পর তিনি পোষা বিড়াল পিটিয়ে মেরে ফেলার অভিযোগ দায়ের করেন।

বৈরী আবহাওয়ার কারণে পুলিশ বিলম্বে হলেও তদন্তে নামে। বুধবার দুপুরে কিশোরগঞ্জ মডেল থানার এসআই মো. আল-আমিন ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করলে টনক নড়ে অভিযুক্ত মো. শহীদুল ইসলামের।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতেই পোষা বিড়ালের মালিক হিল্লোল চৌধুরী জনি এ ঘটনায় অভিযোগ করেছিলেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত মো. শহিদুল ইসলামের বাসায় গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তা। অবশ্য অভিযুক্ত শহিদুল ইসলাম নিজের ভুল বুঝতে পেরে বিড়ালের মালিকের কাছে দুঃখ প্রকাশ করেছেন। ফলে বিষয়টি এখন তাদের নিজেদের মধ্যে নিষ্পত্তির পর্যায়ে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 দৈনিক অভিযোগ সময়
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই