1. admin@ovijogsomoy.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
“মার্কিন এলএনজি টার্মিনাল থেকে শুরু হলো গ্যাস সরবরাহ” ‎৫ হাজার টাকার বিরোধে ছোট ভাইকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশ তদন্তে মিলল না সত্যতা কোনাবাড়ীর গার্মেন্টস থেকে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, নেপথ্যে ১০ দিনের শ্বাসরুদ্ধকর অভিযান। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে ‎রাজশাহী শাখায় গ্রাহক কৃতজ্ঞতা ও মতবিনিময় সভা ‎”ভূমি লুটের কবলে বাগমারা” তিন ফসলি জমি কেটে পুকুর টপসয়েল বিক্রিতে হুমকিতে খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অবকাঠামো সন্ত্রাসী হামলা ও গুলির মহড়া ‎আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা। যুদ্ধবিমান বিধ্বস্তের ১৫ দিন পর উত্তরার মাইলস্টোন কলেজে পাঠদান শুরু আশাশুনিতে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী সাইফুল্লাহ ঢালী সত্যিই কি মারা গেছেন” ওবায়দুল কাদের?
শিরোনাম:

জাতিসংঘে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো চিঠি গণমাধ্যমে প্রকাশ করা উচিত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

  • Update Time : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৪৯১ Time View

অভিযোগ সময় প্রতিবেদকঃ

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, জাতিসংঘে পাঠানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের থ্যাংকস লেটারটি (চিঠি) গণমাধ্যমে ছাপা উচিত হয়নি। যারা ছাপছে তারা দেশের শত্রুর মতো আচরণ করছে। প্রতি বছরই জাতিসংঘ সফর শেষে এ ধরনের চিঠি দেয়া হয়। এটা একান্তই ব্যক্তিগত, তা কিভাবে গণমাধ্যমে ছাপা হয় তা তার বোধগম্য নয়।শুক্রবার একদিনের ব্যক্তিগত সফরে সিলেটে আসেন পররাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব কথা বলেন।

পোশাক খাতে নিষেধাজ্ঞা নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব খামাখা। আমার কাছে এমন কোনো তথ্য নেই। কিছু বিপথগামী লোক নির্বাচন বানচাল করতে এসব কথা বলে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছেন।

বাংলাদেশে অযাচিত হস্তক্ষেপের অভিযোগ করে জাতিসংঘে পাঠানো চিঠির বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমরা গিয়েছিলাম সেপ্টেম্বর মাসে জাতিসংঘে, সেই সময় অনেকের সঙ্গেই সাক্ষাৎ হয়। আমাদের একটি রেওয়াজ আছে যাদের সঙ্গে আলাপ আলোচনা হয়, দেখা-সাক্ষাৎ হয় তাদের একটি ধন্যবাদপত্র দেওয়ার। এবারো সেটাই হয়েছে। ধন্যবাদ দেওয়ার পাশাপাশি আমাদের যেসব বিষয়ে আলোচনা হয়েছে সেসব কথাবার্তা চিঠিতে উল্লেখ করা ছিল; যা একান্ত ব্যক্তিগত চিঠি। আর এটা খামাখা একটি পত্রিকা ছেপে দিয়েছে। এটা বড় লজ্জার বিষয়। আমি জানি না এটা কিভাবে হলো, আমাদের দেশে কিছু লোক আছে যারা দেশের শত্রুর মতো আচরণ করছে। বাহবা পাওয়ার জন্য যা পাচ্ছে তাই গণমাধ্যমে নিয়ে আসছে। এটা হওয়া উচিত নয়। এটা খুব দু:খজনক।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা এসব করছে তারা নির্বাচনকে ভয় পায়। তাদের জনসমর্থন নেই। তারা জনগণের জন্য কোনোদিন আন্দোলন করেনি। তারা তাদের প্রভুদের খুশি করতে গিয়ে গাজায় যে ধরনের মানবিক বিপর্যয় চলছে, হত্যাযজ্ঞ চলছে সেই বিষয়ে কোনো কথা বলছে না। এরা তো মানুষ নয় অমানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 দৈনিক অভিযোগ সময়
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই