1. admin@ovijogsomoy.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কোনাবাড়ীর গার্মেন্টস থেকে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, নেপথ্যে ১০ দিনের শ্বাসরুদ্ধকর অভিযান। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে ‎রাজশাহী শাখায় গ্রাহক কৃতজ্ঞতা ও মতবিনিময় সভা ‎”ভূমি লুটের কবলে বাগমারা” তিন ফসলি জমি কেটে পুকুর টপসয়েল বিক্রিতে হুমকিতে খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অবকাঠামো সন্ত্রাসী হামলা ও গুলির মহড়া ‎আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা। যুদ্ধবিমান বিধ্বস্তের ১৫ দিন পর উত্তরার মাইলস্টোন কলেজে পাঠদান শুরু আশাশুনিতে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী সাইফুল্লাহ ঢালী সত্যিই কি মারা গেছেন” ওবায়দুল কাদের? উপদেষ্টা পরিষদের বৈঠক তরুণরাই নতুন বাংলাদেশ: উপদেষ্টা আসিফ মাহমুদ
শিরোনাম:

দুই সপ্তাহ পর ঘন কুয়াশায় ঢাকল তেঁতুলিয়া

  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৫২৪ Time View
দুই সপ্তাহ পর ঘন কুয়াশায় ঢাকল তেঁতুলিয়া
দুই সপ্তাহ পর ঘন কুয়াশায় ঢাকল তেঁতুলিয়া

নিজস্ব প্রতিবেদকঃ

দুই সপ্তাহ পর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া। কুয়াশার সঙ্গে বইছে হিমেল হাওয়া। আবার জনজীবনে নেমেছে স্থবিরতা। তবে সূর্যের আলো ছড়াতে শুরু করলে ধীরে ধীরে কুয়াশা কেটে যায়।
শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। তথ্যটি জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, গত দুদিন ধরেই তাপমাত্রা ১১ ডিগ্রির ঘরে অবস্থান করছে।
রাসেল শাহ বলেন, শুক্রবারের চেয়ে কিছুটা তাপমাত্রা কমেছে।

শুক্রবার ১১.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। ১৬ ডিসেম্বর থেকেই দেশের টানা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে পঞ্চগড়ে। হিমালয় এলাকায় অবস্থান হওয়ায় এখানে শীত আগে নামে। আগামীতে তাপমাত্রা আরও কমতে পারে।

বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, জীবিকার তাগিদে নিম্ন আয়ের মানুষ কাজে বের হলেও অধিকাংশ শহরবাসী প্রয়োজন ছাড়া বেরুচ্ছেন না। তবে শীত উপেক্ষা করেই ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং নির্বাচনি সভা করছেন প্রার্থী ও সমর্থকরা। এদিকে জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে আউটডোরে ঠান্ডাজনিত রোগী বাড়তে শুরু করেছে।

জেলা প্রশাসক জহুরুল ইসলাম জানান, ইতোমধ্যে ২০ হাজার কম্বল পাওয়া গেছে। নির্বাচন কমিশনের নির্দেশনায় প্রকৃত গরিবদের মধ্যে উপহার হিসাবে এসব বিতরণ চলছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে শীতবস্ত্র চেয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। আশা করছি, শিগগিরই আর শীতবস্ত্র পাওয়া যাবে। এছাড়া বেসরকারি ও ব্যক্তি উদ্যোগেও শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 দৈনিক অভিযোগ সময়
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই