1. admin@ovijogsomoy.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কোনাবাড়ীর গার্মেন্টস থেকে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, নেপথ্যে ১০ দিনের শ্বাসরুদ্ধকর অভিযান। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে ‎রাজশাহী শাখায় গ্রাহক কৃতজ্ঞতা ও মতবিনিময় সভা ‎”ভূমি লুটের কবলে বাগমারা” তিন ফসলি জমি কেটে পুকুর টপসয়েল বিক্রিতে হুমকিতে খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অবকাঠামো সন্ত্রাসী হামলা ও গুলির মহড়া ‎আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা। যুদ্ধবিমান বিধ্বস্তের ১৫ দিন পর উত্তরার মাইলস্টোন কলেজে পাঠদান শুরু আশাশুনিতে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী সাইফুল্লাহ ঢালী সত্যিই কি মারা গেছেন” ওবায়দুল কাদের? উপদেষ্টা পরিষদের বৈঠক তরুণরাই নতুন বাংলাদেশ: উপদেষ্টা আসিফ মাহমুদ
শিরোনাম:

নির্বাচনে ঢাকার অর্ধেক কেন্দ্রই ঝুঁকিপূর্ণ : ডিএমপি কমিশনার

  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৪৮৪ Time View
নির্বাচনে ঢাকার অর্ধেক কেন্দ্রই ঝুঁকিপূর্ণ : ডিএমপি কমিশনার
নির্বাচনে ঢাকার অর্ধেক কেন্দ্রই ঝুঁকিপূর্ণ : ডিএমপি কমিশনার

অভিযোগ সময় প্রতিবেদকঃ

দ্বাদশ সংসদ নির্বাচনে রাজধানী ঢাকার অর্ধেক কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

তিনি বলেন, ডিএমপিতে ২১৪৬টি কেন্দ্রের মধ্যে অর্ধেক ঝুঁকিপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ। এর মধ্যে কম ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ৪৭৮টি।

রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যন্ড কলেজে বই উৎসব অনুষ্ঠান শেষে সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

হাবিবুর রহমান বলেন, ৭ জানুয়ারির নির্বাচন উৎসবমুখর করতে পুলিশ কাজ করে যাচ্ছে। কিছু কিছু গোষ্ঠী নির্বাচন প্রতিহত করতে অপতৎপরতা চালাচ্ছে। তাদের রুখে দেওয়ার জন্য পুলিশ কাজ করছে।

তিনি আরও বলেন, দ্বাদশ নির্বাচনে প্রচারণার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া হচ্ছে। অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হবে।

ঢাকা শহরে একই স্থানে একটি কেন্দ্র আবার একাধিক কেন্দ্র রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব ভোটকেন্দ্রে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া বাইরে টহলদল হিসেবে বিজিবি-আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। এতে নির্বাচন শান্তিপূর্ণ হতে খুব বেশি সমস্যা হবে না বলে মনে করছি।

নির্বাচন কেন্দ্র করে এখন কোনো জঙ্গি তৎপরতা নেই, তবে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 দৈনিক অভিযোগ সময়
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই