1. admin@ovijogsomoy.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
“মার্কিন এলএনজি টার্মিনাল থেকে শুরু হলো গ্যাস সরবরাহ” ‎৫ হাজার টাকার বিরোধে ছোট ভাইকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশ তদন্তে মিলল না সত্যতা কোনাবাড়ীর গার্মেন্টস থেকে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, নেপথ্যে ১০ দিনের শ্বাসরুদ্ধকর অভিযান। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে ‎রাজশাহী শাখায় গ্রাহক কৃতজ্ঞতা ও মতবিনিময় সভা ‎”ভূমি লুটের কবলে বাগমারা” তিন ফসলি জমি কেটে পুকুর টপসয়েল বিক্রিতে হুমকিতে খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অবকাঠামো সন্ত্রাসী হামলা ও গুলির মহড়া ‎আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা। যুদ্ধবিমান বিধ্বস্তের ১৫ দিন পর উত্তরার মাইলস্টোন কলেজে পাঠদান শুরু আশাশুনিতে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী সাইফুল্লাহ ঢালী সত্যিই কি মারা গেছেন” ওবায়দুল কাদের?
শিরোনাম:

শপথ গ্রহন করলেন জাপার নবনির্বাচিত সংসদ সদস্যরা।

  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৫০৩ Time View

অভিযোগ সময় ডেক্সঃ

দ্বাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি ও অন্য দল থেকে নির্বাচিত নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ শেষ হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে জাতীয় পার্টি ও অন্য দল থেকে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এর আগে, সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ নেন আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা। শপথ পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অন্য সংসদ সদস্যদের শপথের আগে বিধি অনুযায়ী নতুন সংসদ সদস্য হিসেবে প্রথমে শিরীন শারমিন নিজেই শপথ নেন।

এরপর বেলা ১১টায় স্বতন্ত্র সংসদ সদস্যরা শপথ নেন। নিয়মানুযায়ী শপথগ্রহণের পরই নবনির্বাচিত সংসদ সদস্যরা কার্যভার গ্রহণ করবেন।

আইন অনুযায়ী, সংসদ নির্বাচনে কেউ নির্বাচিত হওয়ার পর সংসদের প্রথম বৈঠকের তারিখ থেকে ৯০ দিনের মধ্যে শপথ না নিলে তার আসন শূন্য হবে। তবে এই ৯০ দিনের মেয়াদ শেষ হওয়ার আগে স্পিকার যথার্থ কারণে তা বাড়াতে পারবেন।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে ২২২টি আসনে জয়ী হয় নৌকার প্রার্থীরা। স্বতন্ত্র বিজয়ী হয় ৬২টিতে, জাতীয় পার্টি পায় ১১টি আসন। জাসদ, কল্যাণ পার্টি ও ওয়ার্কার্স পার্টির ১ জন করে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে ভোট স্থগিত ছিল। অন্যদিকে, অনিয়মে কারণে একটি কেন্দ্রে ভোট বন্ধ করায় ময়মনসিংহ-৩ আসনের ফলাফল আটকে গেছে।

/এএম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 দৈনিক অভিযোগ সময়
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই