1. admin@ovijogsomoy.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
“মার্কিন এলএনজি টার্মিনাল থেকে শুরু হলো গ্যাস সরবরাহ” ‎৫ হাজার টাকার বিরোধে ছোট ভাইকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশ তদন্তে মিলল না সত্যতা কোনাবাড়ীর গার্মেন্টস থেকে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, নেপথ্যে ১০ দিনের শ্বাসরুদ্ধকর অভিযান। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে ‎রাজশাহী শাখায় গ্রাহক কৃতজ্ঞতা ও মতবিনিময় সভা ‎”ভূমি লুটের কবলে বাগমারা” তিন ফসলি জমি কেটে পুকুর টপসয়েল বিক্রিতে হুমকিতে খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অবকাঠামো সন্ত্রাসী হামলা ও গুলির মহড়া ‎আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা। যুদ্ধবিমান বিধ্বস্তের ১৫ দিন পর উত্তরার মাইলস্টোন কলেজে পাঠদান শুরু আশাশুনিতে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী সাইফুল্লাহ ঢালী সত্যিই কি মারা গেছেন” ওবায়দুল কাদের?
শিরোনাম:

আশুলিয়ায় বিপুল পরিমাণে জাল ডলার উদ্ধার, আটক ৩

  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৪৮৩ Time View

(মোঃ মুনসুর আলী)

ঢাকার শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে জাল ডলারসহ তিন প্রতারককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ৫ ডলার ও ১০ ডলার মূল্যের জাল নোট উদ্ধার করা হয়।

শনিবার (১৬ মার্চ) রাতে আশুলিয়ার শ্রীপুর এলাকার মুক্তা সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার রতনদিয়া এলাকার মত নবাব আলীর ছেলে মোহাম্মদ আলী (৫৫), একই থানার চানতারা এলাকার মৃত কাদের আলী শেখের ছেলে মজিবর রহমান (৩৫) ও ছোট মহারাজপুর এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে সানোয়ার হোসেন (৪০)। তারা সবাই আশুলিয়ার কলতাসুতি এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কতিপয় কিছু জাল ডলার কারবারি জাল ডলার দিয়ে প্রতারণার উদ্দেশ্যে আশুলিয়ার শ্রীপুর মুক্তা সিএনজি ফিলিং স্টেশনের সামনে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল ডলারসহ ৩জনকে আটক করা হয়।

পরে তাদের হেফাজতে থাকা একটি কালো রঙের সাইড ব্যাগ থেকে ১০ ডলার মূল্যের ২২৯ টি জাল নোট ও ৫ ডলার মূল্যের ২৩৩ টি জাল নোট উদ্ধার করা হয়। এছাড়াও এ সময় ১০ ডলার ও ৫ ডলার মূল্যের আরও ৫টি বান্ডিল উদ্ধার করা হয়। যার উপরে নিচে একটি করে জাল নোট ও ভিতরে ৯৮টি করে সাদা কাগজ ছিল।

পুলিশ আরও জানায়, আটককৃতরা সঙ্গবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজসে প্রতারনার মূলকভাবে নকল ইউএস ডলার দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করতো।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আজ সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 দৈনিক অভিযোগ সময়
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই