1. admin@ovijogsomoy.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
“মার্কিন এলএনজি টার্মিনাল থেকে শুরু হলো গ্যাস সরবরাহ” ‎৫ হাজার টাকার বিরোধে ছোট ভাইকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশ তদন্তে মিলল না সত্যতা কোনাবাড়ীর গার্মেন্টস থেকে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, নেপথ্যে ১০ দিনের শ্বাসরুদ্ধকর অভিযান। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে ‎রাজশাহী শাখায় গ্রাহক কৃতজ্ঞতা ও মতবিনিময় সভা ‎”ভূমি লুটের কবলে বাগমারা” তিন ফসলি জমি কেটে পুকুর টপসয়েল বিক্রিতে হুমকিতে খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অবকাঠামো সন্ত্রাসী হামলা ও গুলির মহড়া ‎আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা। যুদ্ধবিমান বিধ্বস্তের ১৫ দিন পর উত্তরার মাইলস্টোন কলেজে পাঠদান শুরু আশাশুনিতে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী সাইফুল্লাহ ঢালী সত্যিই কি মারা গেছেন” ওবায়দুল কাদের?
শিরোনাম:

সাজাপ্রাপ্ত পলাতক আসামী সজলকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।

  • Update Time : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৬৪৭ Time View

(মুনছুর আলী)

বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানকে বুকে ধারন করে প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, চোরাচালন, মাদক, হত্যা, ধর্ষণসহ দেশকে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড থেকে রক্ষার জন্য নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং জনমনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

গত নভেম্বর ২০০৭ সালে গাজীপুর জেলার টঙ্গী থানা এলাকায় ভিকটিম মোঃ সফর উদ্দিন এর নিকট হইতে টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনার সময় গ্রেফতারকৃত আসামী সজল(৪৫) অন্যান্য আসামীদের সহযোগীতায় ভিকটিমের নিকট হইতে টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করে।

উক্ত ঘটনায় টঙ্গী থানায় ০১টি হত্যা মামলা দায়ের করা হয়। যা টংগী থানার মামলা নং-৫(১১)০৭, তারিখ ০৩/১১/২০০৭, ধারা-৩৯৪/৩০২। উক্ত মামলাটি বিজ্ঞ আদালতে আসামীদ্বয়ের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীত প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত গত ২০১৬ সালে উক্ত মামলার আসামী সজল(৪৫), পিতা-মোঃ মুসলেম, সাং-পলানপুর জালবাড়ি, থানা-কুলিয়ারচর, জেলা-কিশোরগঞ্জ’কে যাবজ্জীবন সাজা প্রদান করে এবং ১০,০০০/-(দশ হাজার) টাকা জরিমানা করেন।

সাজা থেকে বাঁচতে উক্ত আসামী কিশোরগঞ্জ ছেড়ে বিভিন্ন জায়গায় তার নাম ও ঠিকানা পরিবর্তন করে পালিয়ে বেড়াচ্ছিল। তাকে গ্রেফতারের জন্য র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী শুরু করে এবং সর্বশেষ গাজীপুর সদর থানা এলাকায় তার অবস্থান নিশ্চিত করে।

দীর্ঘ প্রচেষ্টার পর গত ২৯/০৩/২০২৪খ্রি. ২০:০০ ঘটিকার সময় গাজীপুর জেলার সদর থানাধীন ভাউয়াল কলেজ এলাকা হইতে র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোঃ আশরাফুল কবির এর নেতৃত্বে এবং র‌্যাব-১০ এর সহায়তায় র‌্যাবের একটি চৌকশ আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সজল(৪৫), পিতা-মোঃ মুসলেম, সাং-পলানপুর জালবাড়ি, থানা-কুলিয়ারচর, জেলা-কিশোরগঞ্জ’কে গ্রেফতার করে।

উল্লেখ্য যে, গত ১৮/০৩/২০২৪খ্রি. তারিখ উক্ত মামলার অপর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ আলমকে ঢাকা হইতে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ গ্রেফতার করে। হত্যার মত জঘন্য ঘটনার বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 দৈনিক অভিযোগ সময়
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই