1. admin@ovijogsomoy.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
“মার্কিন এলএনজি টার্মিনাল থেকে শুরু হলো গ্যাস সরবরাহ” ‎৫ হাজার টাকার বিরোধে ছোট ভাইকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশ তদন্তে মিলল না সত্যতা কোনাবাড়ীর গার্মেন্টস থেকে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, নেপথ্যে ১০ দিনের শ্বাসরুদ্ধকর অভিযান। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে ‎রাজশাহী শাখায় গ্রাহক কৃতজ্ঞতা ও মতবিনিময় সভা ‎”ভূমি লুটের কবলে বাগমারা” তিন ফসলি জমি কেটে পুকুর টপসয়েল বিক্রিতে হুমকিতে খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অবকাঠামো সন্ত্রাসী হামলা ও গুলির মহড়া ‎আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা। যুদ্ধবিমান বিধ্বস্তের ১৫ দিন পর উত্তরার মাইলস্টোন কলেজে পাঠদান শুরু আশাশুনিতে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী সাইফুল্লাহ ঢালী সত্যিই কি মারা গেছেন” ওবায়দুল কাদের?
শিরোনাম:

রাজধানীর সাভারে তেলের লরি উল্টে আগুন ধরে পুড়ল পাঁচ গাড়ি, নিহত ১

  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৩৯৪ Time View

(নিজস্ব প্রতিবেদক)

সাভারে তেলের লরি উল্টে আগুন ধরে গেছে। এই আগুনে পুড়েছে ৪টি ট্রাক ও একটি প্রাইভেটকার। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়া আরও তিনজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২ এপ্রিল) ভোরে হেমায়েতপুরের জোড়পুল এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ‍উদ্ধার কাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনার পর প্রায় দুই ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

মারা যাওয়া ওই ব্যক্তির নাম ইকবাল হোসেন। তবে তার ঠিকানা নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিতরা। পাশাপাশি দগ্ধদের পরিচয়ও এখনো শনাক্ত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর পাঁচটা ৩৫ মিনিটে তেলবাহী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দিলে লরিটিতে আগুন ধরে যায়। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। লরির পেছনে আটকে থাকা চারটি ট্রাক ও একটি প্রাইভেটকারে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি এ্যাম্বুলেন্স ও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে চারজনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে। পরে দগ্ধদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সাভার মডেল থানার ওসি শাহ জামান বলেন, ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। এখন যান চলাচল করছে। তবে সড়কটি জটলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 দৈনিক অভিযোগ সময়
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই