1. admin@ovijogsomoy.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
“মার্কিন এলএনজি টার্মিনাল থেকে শুরু হলো গ্যাস সরবরাহ” ‎৫ হাজার টাকার বিরোধে ছোট ভাইকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশ তদন্তে মিলল না সত্যতা কোনাবাড়ীর গার্মেন্টস থেকে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, নেপথ্যে ১০ দিনের শ্বাসরুদ্ধকর অভিযান। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে ‎রাজশাহী শাখায় গ্রাহক কৃতজ্ঞতা ও মতবিনিময় সভা ‎”ভূমি লুটের কবলে বাগমারা” তিন ফসলি জমি কেটে পুকুর টপসয়েল বিক্রিতে হুমকিতে খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অবকাঠামো সন্ত্রাসী হামলা ও গুলির মহড়া ‎আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা। যুদ্ধবিমান বিধ্বস্তের ১৫ দিন পর উত্তরার মাইলস্টোন কলেজে পাঠদান শুরু আশাশুনিতে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী সাইফুল্লাহ ঢালী সত্যিই কি মারা গেছেন” ওবায়দুল কাদের?
শিরোনাম:

নোয়াখালীর কবিরহাট উপজেলায় স্ত্রীর, মৃত্যুর এক ঘণ্টা পর স্বামীর মৃত্যু

  • Update Time : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ৩১৭ Time View

(নিজস্ব প্রতিবেদক)

নোয়াখালীর কবিরহাট উপজেলায় স্ত্রীর মৃত্যুর এক ঘণ্টা পর স্বামীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এর আগে, গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ১০টার দিকে ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান শামসুর নাহার (৪৯)। এর এক ঘণ্টা পর মারা যায় তার স্বামী আমিন উল্যাহ (৬২)।

মৃত আমিন উল্যাহ উপজেলার ৫নং চাপরাশিরহাট ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের উপদ্দি লামছি গ্রামের মিন্নত আলী বেপারী বাড়ির মৃত মকবুল আহমদের ছেলে। সে চাপরাশিরহাট ইউনিয়নের গ্রাম পুলিশ ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করেন চাপরাশিরহাট ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) জসিম উদ্দিন মাস্টার। তিনি বলেন, গ্রাম পুলিশ আমিনের স্ত্রী শামসুর নাহার দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। এরপর চিকিৎসক শামসুর নাহারকে বাড়িতে পাঠালে মঙ্গলবার রাত ১০টার দিকে নিজ বাড়িতে সে মারা যায়। এর কিছুক্ষণ পর স্ত্রীর চিন্তায় স্ট্রোক করেন স্বামী আমিন উল্যাহ।

পরে রাত ১১টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ১ ছেলে ও ১ মেয়ের জনক ছিলেন।

ইউপি সদস্য আরও বলেন, স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে তার স্বামী স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। সকাল ১০টার দিকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। স্বামী-স্ত্রী এমন মৃত্যুতে গ্রামের সবাই শোকাহত বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 দৈনিক অভিযোগ সময়
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই