1. admin@ovijogsomoy.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
“মার্কিন এলএনজি টার্মিনাল থেকে শুরু হলো গ্যাস সরবরাহ” ‎৫ হাজার টাকার বিরোধে ছোট ভাইকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশ তদন্তে মিলল না সত্যতা কোনাবাড়ীর গার্মেন্টস থেকে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, নেপথ্যে ১০ দিনের শ্বাসরুদ্ধকর অভিযান। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে ‎রাজশাহী শাখায় গ্রাহক কৃতজ্ঞতা ও মতবিনিময় সভা ‎”ভূমি লুটের কবলে বাগমারা” তিন ফসলি জমি কেটে পুকুর টপসয়েল বিক্রিতে হুমকিতে খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অবকাঠামো সন্ত্রাসী হামলা ও গুলির মহড়া ‎আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা। যুদ্ধবিমান বিধ্বস্তের ১৫ দিন পর উত্তরার মাইলস্টোন কলেজে পাঠদান শুরু আশাশুনিতে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী সাইফুল্লাহ ঢালী সত্যিই কি মারা গেছেন” ওবায়দুল কাদের?
শিরোনাম:

ঈদের দিন কী থাকছে কারাবন্দিদের খাবার তালিকায়

  • Update Time : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ৫৫৩ Time View

(স্টার্ফ রিপোর্টার)

আজ ঈদুল ফিতর। সকালে নামাজের মধ্য দিয়ে ঈদ উদযাপন শুরু করেছে সারাদেশের মানুষ। ঈদের শুভেচ্ছা জানাতে বাড়ি বাড়ি যাচ্ছেন প্রতিবেশীরা। ঘরে এলেই পায়েস পোলাওসহ বিভিন্ন পদে আপ্যায়ন করা হচ্ছে। এদিন কারাগারে ঈদের আমেজ বিরাজ করছে।

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। প্রতিবারের মতো এবারও ঈদের দিন মুড়ি, পায়েস, পোলাও-মাংসসহ বেশ কয়েকটি পদ থাকছে কারাবন্দিদের জন্য।

কারা সূত্রে জানা যায়, সকালে কারাগারের ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সেখানে কর্মকর্তা স্টাফসহ বন্দিরা একত্রে ঈদের নামাজ আদায় করেছেন। যে বন্দিরা ময়দানে আসেননি, তারা ওয়ার্ডে-ওয়ার্ডে নামাজ আদায় করেছেন।

ঈদের দিনের শুরুতে বন্দিরা খেয়েছেন মুড়ি ও পায়েস। দুপুরের থাকছে পোলাও, মুরগির রোস্ট, গরুর মাংস। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য থাকছে খাসির মাংস। পাশাপাশি দেয়া হবে মিষ্টি, কোমল পানীয় শসা ও লেবু। সবশেষে থাকছে পান-সুপারি। রাতে দেয়া হবে ভাত, মাছ, আলুর দম ও ডিম।

সাড়ে ৮ হাজার বন্দির হিসাব করে এবার ঈদে বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। প্রত্যেক বন্দিকে দেয়া হবে ৩০০ গ্রাম গরুর মাংস। সাধারণ দিনের চাইতে ঈদের দিন মাংসের পরিমাণ বেশি থাকবে।

এবার ঈদুল ফিতর উপলক্ষে কারাবন্দিদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 দৈনিক অভিযোগ সময়
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই