1. admin@ovijogsomoy.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সন্ত্রাসী হামলা ও গুলির মহড়া ‎আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা। যুদ্ধবিমান বিধ্বস্তের ১৫ দিন পর উত্তরার মাইলস্টোন কলেজে পাঠদান শুরু আশাশুনিতে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী সাইফুল্লাহ ঢালী সত্যিই কি মারা গেছেন” ওবায়দুল কাদের? উপদেষ্টা পরিষদের বৈঠক তরুণরাই নতুন বাংলাদেশ: উপদেষ্টা আসিফ মাহমুদ নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন হাসনাত আরএমপি ডিবি’র পৃথক অভিযানে হেরোইন ও মাদক বিক্রিত অর্থ উদ্ধার; গ্রেফতার ১ ৯ জেলায় ঝড়ের শঙ্কা, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে সংসদ নির্বাচনের আগে আমি আপনাদেরকে সঙ্গে নিয়েই কুমিল্লা নামে বিভাগ করব।’ হাসনাত আবদুল্লাহ
শিরোনাম:

ফরিদপুর কানাইপুরে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪

  • Update Time : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৩২৪ Time View

(নিজস্ব প্রতিবেদক)

ফরিদপুরের কানাইপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪ জনে। নিহত ১৪ জনের মধ্যে একই পরিবারের ৪ সদস্য রয়েছেন।

নিহতরা হলেন মিলন মোল্লা, তার স্ত্রী সুমি বেগম এবং তাদের দুই ছেলে রুহান ও সিনান, ইকবাল, মর্জিনা বেগম, নজরুল ইসলাম, জাহানারা বেগম, সোনিয়া বেগম, কুহিনূর বেগম, সুর্য বেগম, সুকুরুন্নেসা, তবিবুর খান ও শিশু নুরারী।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে ১১ জনের মরদেহ স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছে প্রশাসন। বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার শাহিনুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি ও চালকদের ক্লান্তির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। প্রথমে ১৩ জনের মৃত্যু হলেও পরে ঢাকা মেডিকেলে নেয়ার পথে একজনের মৃত্যু হয়।

সকাল ৮টার দিকে ফরিদপুর-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ইউনিক পরিবহনের বাস ও পিকআপের মধ্যে এ সংঘর্ষ হয়। দুর্ঘটনার শিকার বাসটি ঢাকা থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। আর পিকআপ ভ্যানটি আলফাডাঙ্গা উপজেলা থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিল। নিহত সবাই পিকআপ ভ্যানের যাত্রী। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় ৪ জনকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে তাদের মধ্যে দুই জনের মৃত্যু হয়। পরবর্তীতে আরও একজনকে ঢামেকে নেয়ার পথে মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 দৈনিক অভিযোগ সময়
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই