1. admin@ovijogsomoy.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
“মার্কিন এলএনজি টার্মিনাল থেকে শুরু হলো গ্যাস সরবরাহ” ‎৫ হাজার টাকার বিরোধে ছোট ভাইকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশ তদন্তে মিলল না সত্যতা কোনাবাড়ীর গার্মেন্টস থেকে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, নেপথ্যে ১০ দিনের শ্বাসরুদ্ধকর অভিযান। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে ‎রাজশাহী শাখায় গ্রাহক কৃতজ্ঞতা ও মতবিনিময় সভা ‎”ভূমি লুটের কবলে বাগমারা” তিন ফসলি জমি কেটে পুকুর টপসয়েল বিক্রিতে হুমকিতে খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অবকাঠামো সন্ত্রাসী হামলা ও গুলির মহড়া ‎আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা। যুদ্ধবিমান বিধ্বস্তের ১৫ দিন পর উত্তরার মাইলস্টোন কলেজে পাঠদান শুরু আশাশুনিতে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী সাইফুল্লাহ ঢালী সত্যিই কি মারা গেছেন” ওবায়দুল কাদের?
শিরোনাম:

ডেমরার বাঁশেরপুল এলাকায় স্টিল কারখানায় বিস্ফোরণ, আহত ৭

  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৩৩২ Time View

(অভিযোগ সময় প্রতিবেদক)

রাজধানীর ডেমরার বাঁশেরপুল এলাকায় জহির স্টিল অ্যান্ড রুলিং মিল নামন একটি স্টিল কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাতজন আহত ও দগ্ধ হয়েছেন। শনিবার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। আহতরা হলেন- তরিকুল ইসলাম (৩২), সুজন (২৫), আমিনুল ইসলাম (২৫), রনি (৩০), কাঞ্চন (২৮), দিপন দাস (৩০) ও শফিকুল ইসলাম (২৭)।

কারখানাটির শিফট ইনচার্জ তরিকুল ইসলাম জানান, তিনিসহ কয়েকজন মিলে গিয়ার নামে একটি যন্ত্র খুলছিলেন।এ সময় যন্ত্রটি ওভারহিটের কারণে বিস্ফোরিত হয়। এতে তিনিসহ বেশ কয়েকজন দগ্ধ ও আহত হন। পরে আমাদের সবাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় এরপর কয়েকজনকে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে নিয়ে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহত চার জনকে ঢাকা মেডিকেলে এবং বাকি ৩ জনকে মেডিকেল বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি ডেমরা থানা পুলিশকে জানানো হয়েছে বলেও জনান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 দৈনিক অভিযোগ সময়
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই