1. admin@ovijogsomoy.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
‎৫ হাজার টাকার বিরোধে ছোট ভাইকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশ তদন্তে মিলল না সত্যতা কোনাবাড়ীর গার্মেন্টস থেকে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, নেপথ্যে ১০ দিনের শ্বাসরুদ্ধকর অভিযান। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে ‎রাজশাহী শাখায় গ্রাহক কৃতজ্ঞতা ও মতবিনিময় সভা ‎”ভূমি লুটের কবলে বাগমারা” তিন ফসলি জমি কেটে পুকুর টপসয়েল বিক্রিতে হুমকিতে খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অবকাঠামো সন্ত্রাসী হামলা ও গুলির মহড়া ‎আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা। যুদ্ধবিমান বিধ্বস্তের ১৫ দিন পর উত্তরার মাইলস্টোন কলেজে পাঠদান শুরু আশাশুনিতে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী সাইফুল্লাহ ঢালী সত্যিই কি মারা গেছেন” ওবায়দুল কাদের? উপদেষ্টা পরিষদের বৈঠক
শিরোনাম:

আশুলিয়ায় শ্রমিক সমাবেশের পরেও ৪৯ কারখানায় উৎপাদন বন্ধ

  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৬ Time View

(অভিযোগ সময় প্রতিবেদক)

শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক সমাবেশের পরেও ৪৯ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে ৩৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য ও ১৩ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম এ অভিযোগ সময় অনুসন্ধানী টিমকে তথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকায় বিনোদন পার্ক ফ্যান্টাসি কিংডম মাঠে আয়োজিত এক শ্রমিক সমাবেশে কারখানায় কাজে যোগ দেওয়ার আহ্বান জানান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।

শ্রমিকরা বলেন, বিভিন্ন দাবিতে টানা কয়েক দিন শ্রমিকরা আন্দোলন করছে। কিন্তু মালিকপক্ষ দাবি মেনে না নিয়ে শ্রমিকদের সঙ্গেও কোনো আলোচনায় বা সিদ্ধান্তে বসেনি। যেসব কারখানাগুলোতে শ্রমিক এবং মালিকপক্ষ বসে আলোচনা হয়েছে, সেই কারখানা গুলোতে কাজ শুরু হয়েছে। কিন্তু আজও কিছু কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিতে এসে বন্ধ দেখা যায়। এছাড়া সকালে শ্রমিকরা কাজে যোগ দিলেও পরে কারখানায় ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।

বাংলাদেশ গামের্ন্টেস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, আজকে বেশির ভাগ পোশাক কারখানায় কাজ শুরু করেছে শ্রমিকরা। তবে কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম অভিযোগ সময় অনুসন্ধানী টিমকে বলেন, আজও আশুলিয়ায় ৪৯টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এদের মধ্যে ১৩ (১) ধারায় ৩ পোশাক কারখানা বন্ধ রয়েছে। এছাড়া ১৩টি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও পরে কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে। তবে কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। কারখানা ছুটি পরে অধিকাংশ শ্রমিকরা বাসায় চলে গেছে। অপ্রীতিকর ঘটনা এছাড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে বলে জানান শিল্প পুলিশের ওই কর্মকর্তা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 দৈনিক অভিযোগ সময়
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই