1. admin@ovijogsomoy.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
“মার্কিন এলএনজি টার্মিনাল থেকে শুরু হলো গ্যাস সরবরাহ” ‎৫ হাজার টাকার বিরোধে ছোট ভাইকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশ তদন্তে মিলল না সত্যতা কোনাবাড়ীর গার্মেন্টস থেকে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, নেপথ্যে ১০ দিনের শ্বাসরুদ্ধকর অভিযান। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে ‎রাজশাহী শাখায় গ্রাহক কৃতজ্ঞতা ও মতবিনিময় সভা ‎”ভূমি লুটের কবলে বাগমারা” তিন ফসলি জমি কেটে পুকুর টপসয়েল বিক্রিতে হুমকিতে খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অবকাঠামো সন্ত্রাসী হামলা ও গুলির মহড়া ‎আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা। যুদ্ধবিমান বিধ্বস্তের ১৫ দিন পর উত্তরার মাইলস্টোন কলেজে পাঠদান শুরু আশাশুনিতে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী সাইফুল্লাহ ঢালী সত্যিই কি মারা গেছেন” ওবায়দুল কাদের?
শিরোনাম:

ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৮২ Time View

(মোঃ দেলোয়ার হোসেন)

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা ০৭ ডিসেম্বর শনিবার বিকেলে কেন্দুয়া রোড চালাষের অস্হায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ।

ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন মাহমুদ শক্তির সভাপতিত্বে মাসিক সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান), যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম রাফি, সাংগঠনিক সম্পাদক মো: রনি, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক মো: দেলোয়ার হোসেন,

শিক্ষা ও সাহিত্য সম্পাদক রুবেল আহমেদ, তথ্য প্রযুক্তি সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক তাছিন রহমান ,দপ্তর সম্পাদক মো: আব্দুল আজিজ , সম্মানিত সদস্য আবদুল্লাহ আবু এহসান , সাধারণ সদস্য জুয়েল রানা সহ ক্লাবের সকল সদস্য ।

ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) এর সঞ্চালনায় প্রচার সম্পাদক মো: দেলোয়ার হোসেন বলেন,’ সাংবাদিকতার দায়িত্ব পালন কালে নানা রকম বাধা বিপত্তি আসবেই, সব কিছু উপেক্ষা করে সত্য প্রকাশে অনড় থাকতে হবে।

সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে। সরকারের প্রতি আহ্বান রইলো সাংবাদিকদের নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়ার জন্য ‘।

সম্মানিত সদস্য আবদুল্লাহ আবু এহসান বলেন,’ সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তির সাধ্য নেই কোন সাংবাদিকে অযথা বিপদে ফেলার বা হয়রানি করার। পেশাগত দায়িত্ব পালনকালে কোন সাংবাদিকের গায়ে কেউ হাত তুলতে পারে না। সত্য প্রকাশে সাহসীকতার সাথে কাজ করে যেতে হবে ‘।

সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) বলেন,’ সাংবাদিকতা একটা মহান এবং স্পর্শকাতর পেশা। সকল বিষয়ে ভালোভাবে খোঁজখবর নিয়ে সত্যটা প্রকাশ করতে হবে। বিপদ এলে ভেঙ্গে না পড়ে ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ‘। নিজেরা সৎ থাকতে কোন অপশক্তি কিছুই করতে পারবে না ‘ ।

সভাপতির বক্তব্যে জীবন মাহমুদ শক্তি বলেন,’ ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সকল সদস্য অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। সত্য প্রকাশে সকলেই সাহস এবং সততা নিয়ে এগিয়ে যাচ্ছে।

আর এই কারণেই কিছু কিছু সাংবাদিক নামধারী অপসাংবাদিকরা আমাদের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। তবে আমার বিশ্বাস যেহেতু আমরা সততার প্রশ্নে আপোসহীন এবং ঐক্যবদ্ধ আছি তাই সকল অপচেষ্টা বিফলে যাবে’ । সভাপতি জীবন মাহমুদ শক্তি মাসিক সভায় সকলের উপস্থিতির জন্য ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 দৈনিক অভিযোগ সময়
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই