1. admin@ovijogsomoy.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
‎”ভূমি লুটের কবলে বাগমারা” তিন ফসলি জমি কেটে পুকুর টপসয়েল বিক্রিতে হুমকিতে খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অবকাঠামো সন্ত্রাসী হামলা ও গুলির মহড়া ‎আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা। যুদ্ধবিমান বিধ্বস্তের ১৫ দিন পর উত্তরার মাইলস্টোন কলেজে পাঠদান শুরু আশাশুনিতে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী সাইফুল্লাহ ঢালী সত্যিই কি মারা গেছেন” ওবায়দুল কাদের? উপদেষ্টা পরিষদের বৈঠক তরুণরাই নতুন বাংলাদেশ: উপদেষ্টা আসিফ মাহমুদ নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন হাসনাত আরএমপি ডিবি’র পৃথক অভিযানে হেরোইন ও মাদক বিক্রিত অর্থ উদ্ধার; গ্রেফতার ১ ৯ জেলায় ঝড়ের শঙ্কা, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
শিরোনাম:

বিজয় দিবসে সাভার-আরিচা মহাসড়কের ট্রাফিক নির্দেশনা।

  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭০৪ Time View

অভিযোগ সময় প্রতিবেদকঃ

আগামীকাল- ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নির্ধারিত কিছু রাস্তায় যানবাহন চলাচলে বিকল্প সড়ক ব্যবহার করতে নির্দেশনা প্রদান করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

রোববার (১৫ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রত্যুষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ উপলক্ষে,

ঢাকা থেকে আমিনবাজার হয়ে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে ভোর ৪টা থেকে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, বিদেশি রাষ্ট্রের কূটনীতিক এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতারা সাভারের জাতীয় স্মৃতিসৌধে গমনাগমন করবেন।
এ উপলক্ষে সেদিন ভোর সাড়ে ৩টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বাস, ট্রাক, কাভার্ডভ্যান, মাইক্রোবাস, কার, সিএনজিসহ বিভিন্ন শ্রেণির যানবাহনকে গাবতলী-আমিন বাজার ব্রিজ-সাভার রোড পরিহার করে বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ করা হলো।

বিকল্প সড়ক:

১। গাবতলী থেকে সাভার হয়ে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া যানবাহন ঢাকা এয়ারপোর্ট রোড হয়ে আব্দুল্লাহপুর ক্রসিং দিয়ে আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে।
২। কল্যাণপুর ও টেকনিক্যাল ক্রসিং থেকে ঢাকার বাইরে ছেড়ে যাওয়া যানবাহন টেকনিক্যাল ক্রসিং থেকে ডানে টার্ন করে মিরপুর-১ হয়ে দিয়াবাড়ি ক্রসিং দিয়ে চলাচল করবে।
৩। আরিচা থেকে আমিন বাজার হয়ে ঢাকা মহানগরগামী যানবাহন নবীনগর বাজারে বামে টার্ন করে আশুলিয়া হয়ে চলাচল করবে।

৪। টাঙ্গাইল থেকে ঢাকাগামী যানবাহন কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে চলাচল করবে।

উল্লিখিত অনুষ্ঠান চলাকালে নাগরিকদের পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে যানবাহন চলাচল করতে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 দৈনিক অভিযোগ সময়
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই