1. admin@ovijogsomoy.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
“মার্কিন এলএনজি টার্মিনাল থেকে শুরু হলো গ্যাস সরবরাহ” ‎৫ হাজার টাকার বিরোধে ছোট ভাইকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশ তদন্তে মিলল না সত্যতা কোনাবাড়ীর গার্মেন্টস থেকে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, নেপথ্যে ১০ দিনের শ্বাসরুদ্ধকর অভিযান। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে ‎রাজশাহী শাখায় গ্রাহক কৃতজ্ঞতা ও মতবিনিময় সভা ‎”ভূমি লুটের কবলে বাগমারা” তিন ফসলি জমি কেটে পুকুর টপসয়েল বিক্রিতে হুমকিতে খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অবকাঠামো সন্ত্রাসী হামলা ও গুলির মহড়া ‎আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা। যুদ্ধবিমান বিধ্বস্তের ১৫ দিন পর উত্তরার মাইলস্টোন কলেজে পাঠদান শুরু আশাশুনিতে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী সাইফুল্লাহ ঢালী সত্যিই কি মারা গেছেন” ওবায়দুল কাদের?
শিরোনাম:

ঢাকা জেলায় পরপর দুইবার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন শাহিনুর কবির

  • Update Time : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৪০১ Time View

(মুজাহিদ খাঁন কাওছার)

ঢাকা জেলা পুলিশের পরপর দুইবার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিনুর কবির।

আইন শৃঙ্খলার বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে ঢাকা জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) সকালে ঢাকা জেলার মিলব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স রুমে মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির’কে এ সম্মাননা দেওয়া হয়।

ঢাকা জেলার পুলিশ সুপার মো: আনিসুজ্জামান
তাকে তার কাজের স্বীকৃতি স্বরূপ ঢাকা জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসারের সম্মাননা তুলে দেন।

ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সাভার সার্কেলের তিন থানা (সাভার, আশুলিয়া ও ধামরাই) এলাকায় ফেব্রুয়ারি ও মার্চ মাসে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের গ্রেপ্তার, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়ক শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা-প্রটোকল, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ নানা কৃতিত্বের জন্য সার্বিক বিবেচনায় তাকে ঢাকা জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত করা হয়েছে এবং সম্মাননাও দেওয়া হয়েছে।

এছাড়াও মো. শাহিনুর কবিরের সঠিক দিক-নির্দেশনায় দক্ষতার ফলস্বরূপ ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা, শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার মো. নজরুল ইসলাম, শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা নির্বাচিত হয়েছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান, উপ-পরিদর্শক (এসআই) মো: জাকির আল আহসান, আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহামুদুল হাসান, ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আতাউল মাহমুদ ও শ্রেষ্ঠ সহকারি উপ-পরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার তারেক রহমান।

উক্ত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভার উপস্থাপনায় ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খায়রুল আলম।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অবস এন্ড ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) মো: জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুনাদির ইসলাম চৌধুরী, সহকারী পুলিশ সুপার (দোহার সার্কেল) আশরাফ আলী উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে কথা হলে ঢাকা জেলার সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিনুর কবির বলেন, পুরস্কার পাওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে জনগণকে আমি কি ধরনের সেবা দিতে পেরেছি। সাভার সার্কেলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহায়তার জন্য তিনি সবার কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 দৈনিক অভিযোগ সময়
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই